আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি৷
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে৷
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি।।
আস্সালামু আলাইকুম আমার ব্লগার এ আপনাকে স্বাগত জানায়, আমাকে ভিসিট করার জন্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন