সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চাই শুধু ভালোবাসা, শুধুই ভালোবাসা।

চাই শুধু ভালোবাসা
......বহুরূপী আকরাম
মনের ভেতরে মন খেলা করে
কোন ভালোবাসা জন্ম নিল তবে?
সে ভালোবাসার পাপড়িগুলো
বসন্তের হাওয়ায় গড়া
তবু পরস্পরের মাঝে হাজারো
বাঁধা।
সে ভালোবাসার রং বয়ে যায়
শিরা উপ-শিরায়...
ঘ্রাণ, ঘ্রাণ, মাতাল করা সহস্র
ফুলের ঘ্রাণ
ইশারায় ভালোবাসার কথা বলে
টানাটানা নয়ন।
তবু কোন স্বপ্ন নয়, নয় কল্পনা
নয়নে নয়ন রেখে জেগে ওঠে
ভালোবাসা...
ঠোঁট খোলে পাপড়ি, দেয় মুচকি
হাসি, গালে পড়ে টোল
বসন্তের দখিনা হাওয়ায় ঢেউ
তুলেছে রেশমি কালো চুল।
যার যেমন ইচ্ছে বসে আছে, জেগে
থাকে চাঁদ
আকাশ-বাতাস, পাহাড়-পর্বত,
সাগর-নদী সাক্ষী রেখে
যুগে যুগে হাতে হাত রেখে, ইচ্ছে
হারিয়ে যাওয়ার।
ছিল কি? ছিল না! আছে কি? নেই!
শূন্য হাত, শূন্য বুক, শূন্য বুকের খাঁচা
চাই শুধু ভালোবাসা, শুধুই
ভালোবাসা।

মন্তব্যসমূহ

জিনপ্রিয় পোস্ট

আজ পবিত্র জুম্মা মুবারক

আজ পবিত্র জুম্মা মুবারক

বৃদ্ধাশ্রমের সামনে তোলা অভাগা মায়েদের একটি ছবি ।। এর থেকে কষ্টের দৃশ্য আর কি ই বা হতে পারে !!

বৃদ্ধাশ্রমের সামনে তোলা অভাগা মায়েদের একটি ছবি ।। এর থেকে কষ্টের দৃশ্য আর কি ই বা হতে পারে !! -একমত থাকলে মতামত প্রকাশ করেন। —

কলেজ ছাত্রী “তনু” ধর্ষন- হত্যা | কি হয়েছিল তনুর সাথে? বিস্তারিত ঘটনাটি পড়ুন এবং শেয়ার করুন!